
মো:সাদেকুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ঘর বাড়ি ভাঙচুর লুটপাট ১২ লাখ টাকা। দেশীয় অস্ত্রের আঘাতে ২জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫এপ্রিল) সকাল ১০ টার সময় ভেলাবাড়ী ইউনিয়নের ব্যাঙের চওড়া এলাকায় রুবি বেগম ও বিথী বেগম এর উপর হামলা চালান মিন্টু গং।অভিযোগকারী মা রুবী (৫০) বলেন এই হামলায় ও লুটপাটে নেতৃত্ব দেন মিন্টু মিয়া তার বাবা সরব কোবির মিয়া রফিকুল ইসলাম আয়নাল হক নার্গিস বেগম শরিফা বেগম. আয়রন বেগম ও সায়রন বেগম. আশংকাজনক অবস্থায় আহতদের আদিতমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ব্যাঙের চওড়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী ও মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহত রুবি বেগম ও তার মেয়ে বিথী বেগমের সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ বাঁধে তাদের প্রতিবেশী মিন্টুর সাথে। ভুক্তভোগী রুবি বেগম অভিযোগ করেন আমাকে এবং আমার মাকে মিন্টু মিয়া গং রা লাঠি সোটা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমি এবং আমার মা হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমি বাসায় না থাকার কারণে আমার বাসায় মিন্টু ও তার পরিবারের লোকজন হামলা চালিয়ে ১২ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। আমার বাসার সকল মালামাল লুটপাট করেছে। বাসার টাইলসহ প্রয়োজনীয় সামগ্রী ভেঙ্গে চুরমার করেছে। বাসা তালা মারার কারনে মিন্টু এবং তার লোকজন টিনের চালার ওপরের টিন কেটে ভিতরে প্রবেশ করে এই লুটপাট চালিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
আদিতমারী হাসপাতালে জরুরী বিভাগের দায়িত্ব থাকা উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ দত্ত জানান, আহত ২জনের মাথাসহ শরীর বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অাঘাতে সেলাই দেয়া হয়েছে। এখন তারা আশংকামুক্ত চিকিৎসা চলছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী হায়দার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করব। অন্যায় ভাবে কেউ কারো ক্ষতি করলে তার ছাড় নেই। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদকের নাম 










