Dhaka ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বিরলে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

print news

মোঃ জসিম,দিনাজপুর জেলা প্রতিনিধি: বিরল উপজেলায় ১১নং পলাশবাড়ী ইউনিয়নের আগ্রা গ্রামের রবিউল ইসলাম (মেম্বারের) পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৩ লক্ষাধিক টাকার দেশীয় ও বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২০ এপ্রিল) রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে জানান মৎস্য চাষী রবিউল ইসলাম ইসলাম।
সোমবার (২১ এপ্রিল) সকালে পুকুরের পার্শ্ববর্তী বাড়ির এক ব্যাক্তি হাঁস নিয়ে পুকুরে যাওয়ার সময় পুকুরে মরা মাছ ভাসতে দেখে মৎস্যচাষী রবিউল ইসলাম খবর জানান।
ভুক্তভোগী মৎস্যচাষী রবিউল ইসলাম জানান, কে বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করে তার এ ক্ষতি করেন। এতে পুকুরে থাকা মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
জানা যায়, ১১নং পলাশবাড়ী ইউনিয়নের আগ্রা গ্রামের মৎস্য চাষী মো. রবিউল ইসলাম নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ৮৪ শতক জমিতে মাছ চাষ করছেন। পুকুরটিতে চাষ করা তেলাপিয়া, সিলভার কার্প, শিং, রুই, কাতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির ৩ লক্ষাধিক টাকার মাছ মারা যায়।
তিনি আরও জানান, রাতে আধারে দুর্বৃত্তরা আমার পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে এতে মাছ মারা গেছে। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কি হবে? তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল, আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। যারা পুকুরে বিষ দিয়েছে আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে বিরল থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে রবিউল ইসলাম নিশ্চিত।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বিরলে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

আপডেটের সময়: ১০:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫