
মোঃ নুরুজ্জামান আহমেদ,সদর (লালমনিরহাট) উপজেলা প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়,
০১। ইং ২২/০৪/২০২৫ তারিখ জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাটকর্তৃক অত্র জেলার কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউপির মালগাড়া মৌজাস্থ জনৈক শাহার আলীর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে তামাকের মুড়ার নিচে পরিত্যক্ত অবস্থায় ২৫(পঁচিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
০২। ইং ২৩/০৪/২০২৫ তারিখ জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাটকর্তৃক অত্র জেলার লালমনিরহাট থানাধীন গোকুন্ডা ইউনিয়ন পরিষদের সামনে মোস্তফি থেকে তিস্তা ব্রীজ গামী মহাসড়কের উপর হইতে আসামী ১। মোঃ মানিক মিয়া (৩০) ২। মোঃ রশিদুল ইসলাম ভোলা (২৪)’দ্বয়কে গ্রেফতার সহ সর্বমোট= ০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদককে না বলুন
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।
প্রতিবেদকের নাম 










