Dhaka ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বৃক্ষরোপণে ছাত্রশিবির: কুড়িগ্রামে শুরু মাসব্যাপী কর্মসূচি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ২৩৩ সময় দেখুন
print news

মোঃ সোহান◾

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে,

সবুজ দেশের সুস্থবাতাস লাগুক সবার প্রাণে”—এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৯ জুন) কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন প্রজাতির ২৫টি ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মো: মেজবাউল আলম। বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজকে তাদের লক্ষ্য ও আদর্শের পথে পরিচালনা করা আমাদের দায়িত্ব। আমরা চাই—একটি সুন্দর, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণরাই নেতৃত্ব দিক।”

তিনি আরও বলেন, “শুধু গাছ লাগানো নয়, দেশের পরিবেশ সুরক্ষা ও সচেতনতা ছড়িয়ে দেওয়াই আমাদের এই অভিযানের উদ্দেশ্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো: মুকুল মিয়া, সেক্রেটারি মোশাররফ হোসেন এবং তৃণমূলের দায়িত্বশীল কর্মীরা।

জেলা সভাপতি মো: মুকুল মিয়া বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, ভারসাম্যের পথ বিশ্বাস করি। অন্যায়ের প্রতিবাদ হবে সঠিক নিয়মে। কেউ আইন নিজের হাতে তুলে নেবে না। যেখানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, সেখানে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর।”

তিনি আরও বলেন, “আমরা চাই সমাজে শান্তি, শৃঙ্খলা ও সচেতনতা ছড়িয়ে পড়ুক। সেই লক্ষ্যে ছাত্রশিবির সবসময় গঠনমূলক কাজে নিয়োজিত থাকবে।”

আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও জনসাধারণের ব্যবহারযোগ্য স্থানে গাছ লাগানো ও পরিচর্যার কাজ চলবে।

তরুণদের পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নিয়েছে ছাত্রশিবির, জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বৃক্ষরোপণে ছাত্রশিবির: কুড়িগ্রামে শুরু মাসব্যাপী কর্মসূচি

আপডেটের সময়: ০৫:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫