Dhaka ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশের সহায়তায় ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩

print news

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশের সহায়তায় একটি প্রাইভেটকার থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—ওয়াশিম (৪০), মো. পারভেজ হোসেন (২০) ও মো. সাইফুল ইসলাম (৩৪)।
ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, সোমবার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল নোমানী। এ সময় একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে আসতে দেখে থামার সংকেত দেন তিনি। গাড়িটি থামার পরপরই আরোহীরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ট্রাফিক পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করেন এবং তাৎক্ষণিকভাবে যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করেন।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে গাড়িটির পেছনের অংশ থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ট্রাফিক যাত্রাবাড়ী জোনের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদক, জব্দ করা প্রাইভেটকার ও আটক তিনজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশের সহায়তায় ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩

আপডেটের সময়: ০১:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬