Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার রবিউল মোকতাদির জামিন পেলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি হেফাজত মহাসচিবের কুড়িগ্রামের নাগেশ্বরীতে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা: ৭ দিনেও ধরা পড়েনি আসামিরা প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি: চক্রের ৫ সদস্য গ্রেফতার নাগরিক সেবাবঞ্চিত ব্রাহ্মণবাড়িয়া: যানজট, মাদক ও চাঁদাবাজিতে স্থবির জনজীবন পোশাক শ্রমিকদের জন্য ৫ আগস্ট সাধারণ ছুটি ও ৬ আগস্ট সমন্বয় ছুটির ঘোষণা কক্সবাজারে বসছে বাংলাদেশ কেন্দ্রীয় ‘ফারিয়া’র জমজমাট মিলনমেলা ৩০০ ফিটে চেকপোস্ট বসিয়ে হাইয়েজসহ দুই ডাকাত গ্রেফতার রামপুরা বনশ্রীতে অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল গ্রেফতার নরসিংদীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৩ যানবাহনকে জরিমানা

সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

55 / 100 SEO Score
print news

জামালপুরের দেওয়ানগঞ্জে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর সুনামগঞ্জ থেকে প্রধান আসামি মো. আইয়ুব আলীকে (২২) গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় অপহৃত ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার (০৪ আগস্ট) দিবাগত রাতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আইয়ুব আলী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার ঝালুরচর এলাকার মো. মকছেন আলীর ছেলে।

মামলার বিবরণ ও র‍্যাব সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থানাধীন বাহাদুরাবাদ এ. রব সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ওই ছাত্রী লেখাপড়ার পাশাপাশি স্থানীয় মসজিদে কোরআন শিক্ষা গ্রহণ করত। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে অভিযুক্ত আইয়ুব আলী প্রায়ই তাকে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। বিষয়টি ছাত্রীর বাবা আইয়ুব আলীর পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে।

এরই জেরে গত ২৩ জুলাই সকালে মক্তব থেকে কোরআন শিক্ষা শেষে বাড়ি ফেরার পথে ভাটিরপাড়া পুরাতন বাজার জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তা থেকে জোরপূর্বক একটি অটোরিকক্ষায় তুলে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় আইয়ুব আলী ও তার সহযোগীরা। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ (সুনামগঞ্জ ক্যাম্প) এবং র‍্যাব-১৪ (জামালপুর ক্যাম্প)-এর একটি যৌথ দল সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আইয়ুব আলীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ছাত্রীকে সংশ্লিষ্ট দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

আপডেটের সময়: ০৭:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬