Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মাঝ রাস্তায় উল্টে গেল যাত্রীবাহী বাস,অতঃপর..

print news

সুজন চক্রবর্তী–ভারত◼️

ভারতের পাঞ্জাবে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। সোমবার(৭ জুলাই) সকালে হোশায়ারপুর জেলার দাসুয়া-হাজিপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবোঝাই মিনি বাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে যায়। সঙ্গে সঙ্গে যাত্রীদের আতঙ্ক ছড়িয়ে পড়ে, চারদিকে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের দাসুয়া সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দমকল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কাজ চালান।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি একটি বেসরকারি পরিবহন সংস্থার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। তবে বাসটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে একই দিন ওই জেলার অন্য একটি স্থানে একটি এসইউভি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। একই দিনে দুটি সড়ক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মাঝ রাস্তায় উল্টে গেল যাত্রীবাহী বাস,অতঃপর..

আপডেটের সময়: ০৯:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫