Dhaka ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রাজধানীতে দুই দলের সমাবেশকে ঘিরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পুলিশের সতর্ক অবস্থান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ৫১৭ সময় দেখুন
print news

নিউজ ডেস্ক: রাজধানীর ঢাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির গণ সমাবেশকে ঘিরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে পুলিশের ব্যাপক তল্লাশি চলছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকেই মহাসড়কে বিপুল পরিমাণ পুলিশের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মহাসড়কের বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যানবাহনের যাত্রীদের তল্লাশি করছে পুলিশ সদস্যরা। এসময় যেসব যানবাহনে অতিরিক্ত যাত্রী মূলত সেগুলোই বেশি থামিয়ে তল্লাশি করা হচ্ছে বলে জানা গেছে পুলিশ সুত্রে। এ সময় কোনো যাত্রীকে সন্দেহ হলে বিভিন্ন প্রশ্নও করা হচ্ছে তাদের।

এদিকে জেলা বিএনপি নেতাদের অভিযোগ, বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তাদের গণ সমাবেশকে ঘিরে মঙ্গলবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে তাদের বাসায় ব্যাপক তল্লাশি ও অভিযান চালিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানায়, সমাবেশকে ঘিরে যেনো রাস্তায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যাত্রীরা যেনো নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

ঢাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে ঘিরে এই তল্লাশি করা হচ্ছে কিনা জানতে চাইলে তা অস্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এটা আমাদের নিয়মিত রুটিন। অস্ত্র, মাদক বহন ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এই তল্লাশি করা হচ্ছে বলেন জানান পুলিশের এই কর্মকর্তা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রাজধানীতে দুই দলের সমাবেশকে ঘিরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পুলিশের সতর্ক অবস্থান

আপডেটের সময়: ০৮:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩