Dhaka ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সীমান্তে বেড়েছে অবৈধ প্রবেশের চেষ্টা,বড়লেখা সিমান্তে আটক ৪৮ জন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৬৬৯ সময় দেখুন
print news

মৌলভীবাজার(কমলগঞ্জ) প্রতিনিধি–◼️

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী, শিশুসহ মোট ৪৮ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে ঠেলে পাঠিয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পাল্লাথল পুঞ্জি সীমান্ত থেকে বিজিবির টহলদল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, তারা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজে ভারতে প্রবেশ করেন। এসব ব্যক্তির বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থান। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বড়লেখা থানায় হস্তান্তর করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, “আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এ পর্যন্ত অন্তত ৪৫০ জনকে বিএসএফ ঠেলে দিয়েছে, যাদের সবাইকে বিজিবি আটক করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির সতর্ক পদক্ষেপ অব্যাহত রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সীমান্তে বেড়েছে অবৈধ প্রবেশের চেষ্টা,বড়লেখা সিমান্তে আটক ৪৮ জন

আপডেটের সময়: ০১:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫