
মো.মাসুদ রানা,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহণকৃত ভুমির মূল্য পরিশোধসহ পূর্ণবাসনের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে কলাপাড়া রিপোর্টাস ইউনিটিতে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন।
এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কলাপাড়া উপজেলার মরিচবুনিয়া এলাকার আবুল খা। সংবাদ সম্মেলনে একাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আবুল খা বলেন, ২০১৪ সালে পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণ শুরু হয়। অধিগ্রহনের শুরুতে অনেকের মতো তাদের জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু গাছপালা, পুকুর, ঘরবাড়ির ক্ষতিপূরনের টাকা পরিশোধ করা হলেও অদ্যবধি পাঁচটি পরিবারের জমির মূল্য দেয়া হয়নি। এ সময় প্রতিটা পরিবারকে পুর্নবাসন সহ ক্ষতিপূরনের দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 










