টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইল এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি টাঙ্গাইল শাখার আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্সরুমে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল থেকে ২০২৩ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার মোহাম্মদ কায়সার বিপিএম, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। তিনি অনুষ্ঠানে উপস্থিত পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল থেকে ২০২৩ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান এবং তাদের উদ্দেশ্য বিভিন্ন দিক-নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীগণ এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 










