এনইউবিটিকে প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আগামী কাল শুক্রবার থেকে টানা ৮ দিনের ছুটি পাচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ও ক্লাস বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এনইউবিটি খুলনার ক্লাসসমূহ আগামী শুক্রবার (১৪ জুন) থেকে শুক্রবার (২১ জুন) পর্যন্ত বন্ধ থাকবে।
ঈদের ছুটি শেষে আগামী শনিবার
(২২ জুন) থেকে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে।
প্রতিবেদকের নাম 










