Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

আদিতমারী উপজেলার সাপটিবাড়িতে লুটপাটের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ২১৭ সময় দেখুন
print news

মো:সাদেকুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রতিনিধি: সোমবার (১১নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় সাপ্টিবাড়ি বাজারের মুদি ব্যাবসায়ী সাপ্টিবাড়ি জামুরটারী এলাকার মোঃ সহির উদ্দিন হেবলার ছেলে মোঃ আইয়ুব মাহমুদের সাথে টিপু গুল কোম্পানির এসআর মোঃ মানিক মিয়ার(৪৭) সাথে দোকানে মালামাল দেয়া নেয়ার বিষয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই সময়ে বাজারের লোকজনের হস্তক্ষেপে বিষয়টি মিমাংসা হয়ে যায়। কিন্তু মানিক মিয়া আইয়ুব মাহমুদকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায় এবং চৌকস মানিক মিয়া ভুক্তভোগী আইয়ুব মাহমুদের বাসায় হামলা চালিয়ে লুটপাটের পরিকল্পনা করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২নভেম্বর) রাত আনুমানিক ১.৩০ ঘটিকায় আইয়ুব মাহমুদের বাড়িতে মানিক মিয়া দলবল নিয়ে আসে এবং তাকে ডাকতে থাকে। তখন আইয়ুব মাহমুদের বাবা উঠে বলে তার ছেলে বাড়িতে নাই। তখন তারা চলে যায় এবং পুনঃরায় আনুমানিক রাত ২.৩০ ঘটিকায় সংঘবদ্ধ হয়ে আবার অটো ভ্যানসহ ফিরে এসে হামলা চালায় এবং গেট ভেঙ্গে বাড়িতে ঢুকে লুটপাট করে।

উল্লেখ্য যে, আইয়ুব মাহমুদ আকিজ ব্রেকার্স ও প্রাইম পুস্টি কোম্পানির বিভিন্ন ভোগ্য পণ্য সামগ্রীর ডিলার। অভিযোগে উল্লেখ করেন, নগদ ছয় লক্ষ টাকা, স্বর্ণালংকার ( ১লক্ষ) ও ডিলার শিপের গোডাউনের মালামাল (তিন লক্ষ) অটোরিকশা যোগে লুট করে নিয়ে যায় মানিক মিয়া, তার তিন সহোদর রতন, শামীম ও সুমনসহ আরো ১২/১৪ জন। মানিক মিয়া আদিতমারী উপজেলার সারপুকুর তেলিপাড়া এলাকার মৃত- একরামুল হকের ছেলে বলে জানা গেছে। ওই সময়ে ডাক চিৎকার শুনে এলাকার লোকজন আসতে থাকলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আইয়ুব মাহমুদ এর বাড়িতে আহাজারি। তার স্ত্রী বলেন, আমার স্বামী বাড়িতে ছিলো না। আমাকে ভয়ভীতি দেখিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং সবকিছু লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী আইয়ুব মাহমুদ বলেন, সামান্য কথা কাটাকাটিতে মানিক আমার এতোবড় সর্বনাশ করবে ভাবতে পারিনি। আমি পথে বসে গেলাম, ধারদেনা কিভাবে মিটাবো ভাবতে পারছিনা। পরিকল্পিত ভাবেই তারা আমার সাথে বিবাদ সৃষ্টি করে আমার টাকা, ডিলার শিপের মালামাল নিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার প্রর্থনা করছি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

আদিতমারী উপজেলার সাপটিবাড়িতে লুটপাটের অভিযোগ

আপডেটের সময়: ১১:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪