
মোঃ সাদমান সাকিব,
জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪ -২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মাদ হাসনাত।
মঙ্গলবার( ১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ উপকরণ সমূহ বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন সুমীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তাগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন সুমী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ৮ ফসলের ( সরিষা, গম, ভুট্টা, মসুর, খেসারী, পেয়াজ, চিনাবাদাম, অড়হর) প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমের আবাদ ও উৎপাদন বৃদ্ধি জন্য ১৫ হাজার ৪ শত ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রতিজনকে ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি প্রদান করা হয়।
প্রতিবেদকের নাম 










