
মো:সাদমান সাকিব,
জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় বাস-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার চালা কাচারীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক আকন্দের ছেলে ফারুক হোসেন (৩২), একই গ্রামের সানোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ রনি হোসেন (২৩)। আহত হারুন অর-রশিদ (২৮) মাগুরাডাঙ্গা গ্রামের সমেশ প্রামাণিকের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, পাবনা থেকে একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাচ্ছিল। বাসটি ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার চালা এলাকায় পৌঁছলে একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়। আহত হয় আরও এক যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
প্রতিবেদকের নাম 










