Dhaka ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কলাপাড়ায় জমি দখলে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগে  দূর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৪১ সময় দেখুন
print news

মো. মাসুদ রানা,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়ায় দিনে দুপুরে মনোতোষ হাওলাদারের ঘরে ঢুকে বসতঘর ও জমি দখলের চেষ্টা এবং তার স্ত্রী ও মেয়েকে মারধর, শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকাবাসী। রবিবার সকাল সাড়ে এগারোটায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন শেষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকার ভূক্তভোগী মনোতোষ মিস্ত্রির স্ত্রী অর্পনা বিশ্বাস ও তার মেয়ে শ্রাবন্তী।
মানববন্ধনে বক্তারা বলেন, গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মনোতোষ মিস্ত্রির ঘরে ঢুকে তাকে মারধর করে ঘর থেকে উচ্ছেদ ও জমি দখলের চেষ্টা করে স্থানীয় প্রফুল্ল মিস্ত্রি ও তপনের নেতৃত্বে একদল দূর্বৃত্ত।
এসময় মনোতোষকে বাঁচাতে তার স্ত্রী অর্পণা ও মেয়ে শ্রাবন্তীকে মারধর করে তাদের পরনের জামা ও কাপড় খুলে শ্লীলতাহানি করে স্বর্নলংকার ছিনিয়ে নেয়।  এসময় প্রতিবেশীরা এগিয়ে আসলে দূর্বৃত্তরা তাদের হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। তাই মানববন্ধনে দোষীদের গ্রেফতারের করে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কলাপাড়ায় জমি দখলে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগে  দূর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ০৬:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫