
মোঃ এনামুল মন্ডল,জেলা প্রতিনিধি,রাজবাড়ী: দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলা কালিকাপুর ইউনিয়নে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় কালিকাপুর ইউনিয়নের কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা
অনুষ্ঠিত হয়েছে।
কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মোল্লা দারোগের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিউল আলম মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী ২ আসনের ধানের শীষের মনোয়ন প্রত্যাশী হারুন-অর রশিদ হারুন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম,সেচ্ছাসেবক দলের জেলার সভাপতি, মুস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান,পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খাঁন,পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম সর্দার, কালুখালী উপজেলার বিএনপির সভাপতি, লুৎফর রহমান খাঁন,সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রুমা,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি,শামীম আহমেদ রুবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি, মোঃ জামাল খাঁন,সাধারণ সম্পাদক আহাদুজ্জামান তুর্য, জেলা ছাত্রদলের সদস্য শেখ রানা সহ এছাড়াও কালুখালী উপজেলার সকল ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে হারুন অর রশিদ হারুন বলেন,দেশের মানুষ ১৭ টা বছর আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ। হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের মানুষ উল্লাস করেছে। শেখ হাসিনার পরিবার ও তার সংসদ সদস্যরা দেশের টাকা লুটপাট করেছে। রাজবাড়ী-২ আসনে ত্রাস সৃষ্টি করেছে জিল্লুল হাকিম ও তার ছেলে মিতুল হাকিম। তাদের কে আর এই বাংলায় ত্রাসের রাজত্ব করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন অন্তবর্তী সরকারের উপর আমাদের পুর্ন বিশ্বাস আছে, তারা সুষ্ঠু নির্বাচন দিয়েই নির্বাচিত সরকার গঠন করবে।
সাবেক সংসদ জিল্লুল হাকিম, তার ছেলে মিতুল হাকিম, স্ত্রী সাহিদা হাকিমের নামে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
প্রতিবেদকের নাম 










