Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জের সুরমা নদী থেকে গলায় গামছা পেঁচানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল: গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা ব্যারিস্টার আবিদুল হক নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াতসহ গ্রেফতার ২৮ নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি

কুড়িগ্রামে নবম শ্রেণির ছাত্রীর ম*রদেহ উদ্ধার, জমি সংক্রান্ত বিরোধে হ*ত্যার অভিযোগ

print news

⏹️ কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে বসতবাড়ির পাশের একটি কৃষিজমি থেকে জান্নাতি (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সকালে ওই গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জান্নাতি স্থানীয় কৃষক জাহিদুল হকের মেয়ে ও নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের বড় চাচা খলিল জানান, “সকালে বাড়ির পাশে জমিতে জান্নাতির মরদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখি। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।” তিনি দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরেই প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাঁর অভিযোগ, “রাতে কয়েকজন লোক বাড়িতে হামলা চালিয়ে জান্নাতিকে বাইরে নিয়ে গিয়ে হত্যা করে। এ বিষয়ে আমরা মামলায় বিস্তারিত উল্লেখ করব।”

তবে খলিলের এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি স্থানীয় কেউ। রাতের ঘটনায় পরিবারের সদস্যদের চিৎকার-চেঁচামেচির কথা স্থানীয়রা শুনতে পাননি বলেও জানা গেছে। এ অবস্থায় জমি সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা, তবে অপরাধীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা যায়নি।

ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে এবং পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জের সুরমা নদী থেকে গলায় গামছা পেঁচানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কুড়িগ্রামে নবম শ্রেণির ছাত্রীর ম*রদেহ উদ্ধার, জমি সংক্রান্ত বিরোধে হ*ত্যার অভিযোগ

আপডেটের সময়: ০৬:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫