
মোঃ আয়াতুল্লাহ,কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বরইচারা গ্রামে ১৯ মার্চ রোজ : বুধবার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ টি পরিবার নিঃস্ব। তাৎক্ষনিকভাবে পূড়ে যাওয়া পরিবারের সার্বিক খোজখবর নিতে ছুটে যান, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি, কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক, কুমারখালী পৌর সভা থেকে বার বার নির্বাচিত সাবেক সফল চারবারের পৌর মেয়র, আধুনিক কুমারখালী গড়ার কারিগরি আলহাজ্ব নূরুল ইসলাম আনছার প্রামানিক এর সুযোগ্যপুত্র কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, কুমারখালী উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, কুমারখালী উপজেলা যুব সমাজের আইডল এ্যাডঃ জাকারিয়া আনছার মিলন।
এ্যাডঃ জাকারিয়া আনছার মিলন ক্ষতিগ্রস্ত আগুনে পুড়া পরিবারে প্রতি সমবেদনা জানান ও নগদ অর্থ সহায়তা করেন এবং আগামীতেও সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় বরইচারা গ্রামের মোঃ আব্দুল্লাহ, মোঃ রাজিব, মোকাদ্দেস আলী, কারামত আলী, শরিফুল, ডাঃ সাইফুল,মোঃ আবু দাউদের পরিবারের সবকিছু আগুনে পুড়ে ছাই, কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সবাই খোলা আকাশের নিচে বসে কান্না করছে।
সবশেষ তথ্য অনুযায়ী জানা যায় আগুনে দগ্ধ ২ জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করলে অবস্হা আশঙ্কাজনক হওয়াই তাদের রাজশাহী নেওয়ার পথে আহত মোক্তার হোসেন মৃত্যুবরণ করেছেন।
প্রতিবেদকের নাম 










