
কুমারখালী উপজেলা প্রতিনিধি: কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ৯ নং চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে ৭ এপ্রিল গভীর রাতে তিনবার বিকট শব্দ হয় ধারণা করা হচ্ছে বোমার সাদৃশ্য কোনো বস্ত, কেউ কেউ বলছে ককটেল বিস্ফোরণ ঘটানো হতে পারে। এলাকাবাসী সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারের জন্য চাঁদপুর গ্রামের নূরুল ইসলাম মাষ্টারের ছেলে ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাফসানুল ইসলাম রাতুল (২৫) এবং একই গ্রামের ফারুক আহমেদ এর ছেলে ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ সাকিব (২৬) এদের মধ্যে বিরোধ চলে আসছে। ঐদিন সন্ধ্যায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় পরে গভীর রাতে এ শব্দের আওয়াজে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে দু পক্ষই দু পক্ষকে দোষারোপ করছে। এলাকাবাসী ধারণা করছে যে কোনো সময় দু গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে, প্রশাসন কে তারা দৃষ্টি আর্কষণ করছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণের জন্য।
প্রতিবেদকের নাম 










