Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

খুলনার নর্দান ইউনিভার্সিটিতে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পরিদর্শন

print news

আল-আমিন,ক্যাম্পাস প্রতিনিধি:পিএইচডির সুযোগ বৃদ্ধি, একাডেমিক কার্যক্রমে উন্নয়ন, ও ব্লু ইকোনমির সমৃদ্ধি নিয়ে নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে (এনইউবিটিকে) দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ও নর্দার্ন ইউনিভার্সিটি খুলনার মধ্যকার সমঝোতা স্মারকের অংশ হিসেবে ২৭ এপ্রিল (শনিবার) শিববাড়ীস্থ নর্দার্ন ইউনিভাসির্টি খুলনার অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নর্দার্ন এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ডিরেক্টর অব রিসার্চ প্রফেসর ড. অভিজিৎ মিত্র, নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রফেসর ড. কিশোর রয়, প্রফেসর ড. সম্পা মিত্র, এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ডিরেক্টর ও ভিজিটিং প্রফেসর ড. শ্যামা প্রসাদ ব্যাপারী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. গৌতম সেনগুপ্ত বলেন, “সারা পৃথিবীতেই এখন উচ্চশিক্ষায় শিক্ষকতা পেশার জন্য পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক। তবে যেমন তেমন পিএইচডি নয় বরং মানসম্পন্ন পিএইচডির গুরুত্ব এখন সবাই দেয়। সাধারণত গুণমান, সময়, ও খরচ এই তিনটি বিষয় মাথায় রেখেই একজন শিক্ষার্থী পিএইচডির জন্য চিন্তা করে। সেক্ষেত্রে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি বিষয়গুলো মাথায় রেখেই ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল পর্যায় থেকে পিএইচডি করার সুযোগ দিচ্ছে।” এসময় তিনি নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষকরা পিএইচডির জন্য আরো আগ্রহী হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার রেজিস্ট্রার ড. মো. শাহ আলম বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, চিকিৎসা, বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে ভাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে। (এনইউবিটিকে) ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মধ্যে গতবছর যে স্মারকলিপি স্বাক্ষরিত হয়েছে তার ফলে শিক্ষাক্ষেত্রে বড় অবদান রাখার সুযোগ রয়েছে। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পিএইচডির বাধ্যবাধতা নেই। কিন্তু অদূর ভবিষ্যতে হয়ত সেটি করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তাই সকল শিক্ষকের একাডেমিক অর্জন বৃদ্ধি করতে আমরাও শিক্ষকদের পিএইচডি করার ব্যাপারে গুরুত্ব প্রদান করছি।”

উদ্বোধনী অনুষ্ঠানের পরে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে পিএইচডির সুযোগ ও স্কলারশিপ নিয়ে সেমিনারে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত। এবং দুপুর ৩টায় শুরু হওয়া ‘ব্লু ইকোনমী’ বিষয়ে সেমিনারে বক্তব্য রাখেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ডিরেক্টর অব রিসার্চ প্রফেসর ড. অভিজিৎ মিত্র। পরে বিকেল সাড়ে ৪টায় নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার একাডেমিক কার্যক্রম ও রিসার্চ সেক্টরে আরো গতি আনতে দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘সেন্টার অব এক্সিলেন্স’ এর উদ্বোধন করেন প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

খুলনার নর্দান ইউনিভার্সিটিতে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পরিদর্শন

আপডেটের সময়: ০২:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪