
মো: মামুনুর রশিদ,দাকোপ প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে আবারো মারাত্মক সড়ক দুর্ঘটনা, চুকনগর বটতলা এলাকায় প্রায় অর্ধশত যাত্রী আহত। শনিবার দুপুরে সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাস চুকনগর বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইনজিনভ্যানের সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর বাসটির ড্রাইভার আতঙ্কিত হয়ে চলন্ত বাস থেকে লাফ দেন। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বিলের মধ্যে উল্টে পড়ে। স্থানীয়রা দ্রুত চিৎকার করতে থাকলে আশপাশের মানুষ ছুটে আসে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে খুলনা এবং সাতক্ষীরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয় ।
এদিকে, আহতদের চিকিৎসা চলছে এবং কিছু যাত্রীর অবস্থা সংকটাপূর্ণ বলে খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ উদঘাটন এবং আহতদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।
প্রতিবেদকের নাম 










