Dhaka ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

গরু ও ট্রাকসহ চোর আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ১৯৩ সময় দেখুন
print news

মোঃ শিহাব উদ্দিন টোকন,
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরে লালপুর উপজেলাতে গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় ট্রাক ও গরুসহ আজমল (৩০) নামে এক চোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি ২০২৪) দিবাগত ভোর রাত ৩টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের ধরবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আজমল উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আশরাফ আলী ছেলে। ট্রাক চালক একাধিক চুরি-ডাকাতি মামলার আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের ধরবিলা গ্রামের আব্দুল জাব্বারের ছেলে সুলতানের বাড়ির কয়েকটি বসত ঘরে শিকল তুলে দিয়ে গোয়াল ঘর থেকে একদল গরু চোর ৫টি গরু চুরি করে। পালানোর সময় বাড়ির লোক বুঝতে পেরে ডাক-চিৎকার শুরু করে। এ সময় চোরের দল একটি গরু ট্রাকে তুলে পালানোর চেষ্টা করে। স্থানীয় জনতা পুলিশকে জানালে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ও আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বেনজির আহমেদের নেতৃত্বে টহলরত পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে চারদিক থেকে গরু চোর দলকে ঘিরে ফেলে। এক পর্যায়ে লালপুর-আব্দুলপুর সড়কের ঠাকুর মোড় এলাকায় পুলিশ একাধিক চুরি-ডাকাতি মামলার আসামি ট্রাক চালক আজমলকে (৩০) চুরি যাওয়া ১টি গরু ও ট্রাকসহ (ভাই বোন এন্টারপ্রাইজ) আটক করে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। তাদের আটক করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত ট্রাক চালক আজমল একাধিক চুরি-ডাকাতি মামলার আসামি। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। সঙ্ঘবদ্ধ গরু-মহিষ চোর দলের সদস্যদের আটক করতে এলাকায় পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

গরু ও ট্রাকসহ চোর আটক

আপডেটের সময়: ১১:৫৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫