Dhaka ০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

গাংনীতে মাদ্রাসার সাবেক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ১৯৪ সময় দেখুন
print news

মোহাম্মদ সান,মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া এগারপাড়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি একরামুল হক তাজুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে, মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়রা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সোহেল রানা লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, একরামুল হক তাজু দীর্ঘ ১২ বছর ধরে মাদ্রাসার সভাপতির পদে ছিলেন এবং তার ক্ষমতাবলে মাদ্রাসাটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সদস্যরা এবং এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠিত মাদ্রাসাটি ২০০৯ সালে একরামুল হক তাজু তার পিতার নামের মাধ্যমে একক প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেন। তাছাড়া, মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে আজীবন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রেজুলেশন অনুমোদন করেন।

এছাড়াও, তিনি মাদ্রাসার নৈশ প্রহরী, আয়া এবং পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগ দিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। নৈশ প্রহরী আশরাফুল ইসলামকে অবৈধভাবে বয়স কমিয়ে সুবিধা দিয়ে নিয়োগ দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ তোলা হয় যে, একরামুল হক তাজু তার স্ত্রী নার্গিসকে গোপনে মাদ্রাসার সভাপতি হিসেবে নিয়োগ দেন এবং কমিটি অনুমোদন করেন, যা এলাকাবাসীর কাছে অজ্ঞাত ছিল।

স্থানীয়রা মাদ্রাসার কমিটি বাতিল এবং দুর্নীতির তদন্তের মাধ্যমে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও শিক্ষক কামরুজামান, ওয়ার্ড বিএনপির সভাপতি আলিহিম, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, ষোলটাকা ইউনিয়ন যুবদলের সভাপতি সাপ্পের আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

গাংনীতে মাদ্রাসার সাবেক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আপডেটের সময়: ০৫:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫