
আব্দুল আল রশিদ,গাইবান্ধা: গাইবান্ধায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মেয়াদকাল পর্যন্ত বল রাখার দাবিতে বিশাল সমাবেশ।
জেলা পরিষদের পাদদেশে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ।
বক্তব্যে জনপ্রতিনিধিগণ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন,
শপথ গ্রহণের তারিখ থেকে পরবর্তী মেয়াদ পর্যন্ত তাদেরকে বহাল রেখে স্থানীয় পর্যায়ে সকল প্রকার
কাজে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
১৫ই অক্টোবর বেলা ২ ঘটিকার সময় উক্ত সমাবেস থেকে জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে গাইবান্ধা জেলার সকল ইউনিয়ন পরিষদের প্রতিনিধির সহ হাজার হাজার জনগণ অংশগ্রহণ করেন।
বক্তারা আগামী ১৬ অক্টোবর প্রত্যেক উপজেলায় সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বারকলিপি প্রদান করার জন্য কর্মসূচি ঘোষণা
করেন।
প্রতিবেদকের নাম 










