
মোঃতাওহীদুল ইসলাম,উপজেলা প্রতিনিধি,কালিয়াকৈর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাহিন্দ্র ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ২৯ মার্চ বিকেল সাড়ে চারটায় উপজেলার বাঁশ তৈলি তালতলা এলাকায় ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বাঁশ তৈলি তালতলা এলাকায় দ্রুতগামী একটি মাহিন্দ্র ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মধ্যে সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান- মো:রিয়াদ মাহামুদ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহত চালকের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত চলছে।
এ দুর্ঘটনার ফলে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের দাবি, এ সড়কে যানবাহনের গতিরোধ ও দুর্ঘটনা রোধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
প্রকাশনায় – দৈনিক ক্রাইম তালাশ
প্রতিবেদকের নাম 










