
রোকনুজ্জামান রুবেল,
জয়পুরহাট জেলা প্রতিনিধি: আজ(১৯ শে ফেব্রুয়ারী ২০২৫ ইং) মানুষ সীমাবদ্ধ গণ্ডি থেকে বেরিয়ে অজানাকে জানতে, অচেনাকে চিনতে আগ্রহী। মানুষ অসীম আগ্রহ অনন্ত উৎকণ্ঠা নিয়ে নৈসর্গিক দৃশ্যকে অবলোকন করার জন্য এদেশ থেকে অন্যদেশে ছুটে বেড়ায়। বনভোজন আনন্দের উৎস হলেও এটি শারীরিক, মানসিক ও শিক্ষণীয় ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে। একাডেমির গতানুগতিক একঘেঁয়ে জীবনে অস্বস্তি তাই একটু আনন্দ, একটু অবসর বিনোদনের জন্য সবার মন চঞ্চল হয়ে উঠছিল। এমনি এক সময়ে,জয়পুরহাটে জামালগঞ্জ আইডিয়াল একাডেমি পরিচালক, ফিরোজ হোসেন মিল্টন, বলেন সন্তান আপনার শিক্ষা আমাদের এই মুল মন্তর নিয়ে জামালগঞ্জ আইডিয়াল একাডেমি পথ চলা এবং একাডেমি প্লে – থেকে দশম শ্রেণির ছাত্র /ছাত্রী নিয়ে প্রস্তাব রাখলেন প্রতিবছরের
সবাই সদল বলে একসাথে কোথাও গিয়ে জমজমাট মজা করার অন্যতম উৎস হচ্ছে বনভোজন বা পিকনিক এবার বনভোজনে ভেন্যু হচ্ছে দিনাজপুর জেলা স্বপ্নপুরীতে,একথা শুনা মাত্র ছাত্র /ছাত্রীরা আনন্দ দিশাহারা, একপর্যায়ে জামালগঞ্জ আইডিয়াল একাডেমির দশম শ্রেণির ছাত্রী রামিশা তাবাসসুম মুনা ও ফারহানা বলেন প্রত্যেক ছাত্র/ছাত্রীর জীবনে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে একটি হচ্ছে বনভোজন বা পিকনিক।সবাই মিলে যেরকমই রান্না হোক না কেন স্বাদ কিন্তু একটাই আর সেটা হচ্ছে সুখ।
আজ জামালগঞ্জ আইডিয়াল একাডেমির পিকনিক ছিল, এ
বনভোজন সম্পর্কে, অভিভাবক, সাংবাদিক রোকনুজ্জামান রুবেল বলেন, শিক্ষার্থীদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসাবে প্রতিফলিত হতে পারে। বনভোজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সহযোগিতা এবং আন্তরিক সম্পর্কে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে। এটি শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতা এবং সামাজিক দক্ষতা উন্নীত করে।
প্রতিবেদকের নাম 










