
রোকনুজ্জামান রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: (৮ ফেব্রুয়ারী ২০২৫ ইং) জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে মিজানুর রহমান একটি দুর্ঘটনার শিকার হয়ে আজ দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন। পেশায় ভ্যানচালক মিজানুর ৮ মাস আগে জয়পুরহাট থেকে পাহাড়পুরগামী সড়কের বামনপাড়া এলাকায় একটি সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার বাম পা ভেঙে যায় এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
মিজানুর ছিলেন পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দুর্ঘটনার পর থেকে তার উপার্জন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অসহায় এই পরিবারটি মিজানুরের চিকিৎসার জন্য সর্বস্ব বিক্রি করে দিলেও তার সুস্থতা নিশ্চিত করা সম্ভব হয়নি। চিকিৎসা ব্যয় বহন করার মতো আর কোনো সামর্থ্য তাদের নেই।
বর্তমানে পরিবারটি চরম সংকটে দিন কাটাচ্ছে। মিজানুরের স্ত্রী ও সন্তানরা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। এই পরিস্থিতিতে পরিবারটি সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।
এ বিষয়ে, ৩ নং ভাদসা ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শাহ আলম বলেন,আমার এ পরিষদের সরকারি অনুদান আসলে আমি এ পরিবার কে সহযোগিতা করবো, এবং আমি ব্যক্তিগত ভাবে সহযোগিতা করছি, এবং সমাজের বিত্তবানদের প্রতি আহবান,
মিজানুর রহমানকে সহায়তা করতে ইচ্ছুকরা তার পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনার সাহায্য একটি অসহায় পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে।
যোগাযোগ:
মিজানুর রহমান
গ্রাম: ভাদসা, উপজেলা: জয়পুরহাট সদর
মোবাইল: বিকাশঃ ০১৩০৮২৩৫৭৪৮
সমাজের দানশীল ব্যক্তিদের কাছে এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান রইল।
প্রতিবেদকের নাম 










