Dhaka ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

জাতীয় ফল মেলা উদ্বোধন

print news

মোঃশিহাব উদ্দিন টোকন,নাটোর: নাটোরের লালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) লালপুর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। মেলার মূল প্রতিপাদ্য হলো: ‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. মমিনুজ্জামান, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা এই অনুষ্ঠানে ফল খাওয়ার উপকারিতা এবং ফলের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মানুষের পুষ্টি চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৩৫০ গ্রাম ফল খাওয়া প্রয়োজন। এছাড়া, দেশী ফল প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। তাই ফলের উৎপাদন বাড়াতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং অনাবাদি পতিত জমিতে দেশি ফলের গাছ লাগানোর আহ্বান জানানো হয়। ফল মেলায় আম-কাঁঠাল সহবিভিন্ন প্রকার দেশীয় ফল ও ফলদ গাছের চারা উপস্থাপন করা হয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

জাতীয় ফল মেলা উদ্বোধন

আপডেটের সময়: ০৬:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫