টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইল জেলাধীন ভুঞাপুর উপজেলার অর্জুনা অন্বেষা পাঠাগার প্রাঙ্গণে গ্রাম প্রকাশনীর আয়োজনে স্থানীয় লেখকদের প্রকাশিত বই এবং গ্রাম প্রকাশনীর প্রকাশিত বই এর বিক্রয় কেন্দ্র বইপুর । এখানে বইয়ের পাশাপাশি নিত্যব্যবহার্য বাহারি কারুপণ্য ও মৃৎশিল্পও পাওয়া যাবে সুলভে।
উদ্বোধন শেষে অন্বেষা পাঠাগারের আয়োজনে ইফতার মাহফিলে উপস্থিত সকলে অংশ নেন এসময় মধুপুর, গোপালপুর, ভূঞাপুরের কবিসাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠন শুভশক্তি বাংলাদেশসহ আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ
আলোচনা পর্বে বক্তব্য রাখেন সুদূর মুন্সিগঞ্জ থেকে আগত বইপ্রেমী বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল হালিম, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন আরো উপস্থিত ছিলেন বিকশিত নারী নেটওয়ার্ক এর টাঙ্গাইল জেলা সভাপতি আনজু আনোয়ারা ময়না। গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব সন্তোষ কুমার দত্ত, লোকসাহিত্য ও মুক্তিযুদ্ধের গবেষক জনাব মামুন তরফদার, স্থানীয় শিক্ষক সমিতির প্রতিনিধি এবং অন্বেষা পাঠাগার প্রতিনিধিবৃন্দ
চমৎকার বৈকালিক আড্ডার এই আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন গ্রাম পাঠাগার আন্দোলনের পথিকৃৎ হাজী ইসমাইল খাঁ কারিগরি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুস সাত্তার খান।
প্রতিবেদকের নাম 










