Dhaka ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

টাঙ্গাইল ভূঞাপুরে বাস দূর্ঘটনায় নিহত ১ আহত ২০

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩৬ সময় দেখুন
print news

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভুঞাপুরে তারাকান্দীগামী ১টি যাত্রীবাহী বাসের বেপরোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়ির উপর পড়ে যায়। এতে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ২০ জন।
বুধবার সকালে উপজেলার কুঠিবয়ড়া বাজার এলাকায় ঢাকা-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি কুঠিবয়ড়া বাজার মোড়ের মনোহরি দোকানদার।
কুঠিবয়ড়া গ্রামের শাহীন জানান, দুর্ঘটনার আগে বৃষ্টি শুরু হওয়ায় নিহত হালিম সড়কের মোড়ে থাকা ভ্যানটি পলিথিন দিয়ে ঢেকে দেয়ার সময় বাসটি তাকে চাপা দিয়ে ঘরের উপর পড়ে যায়। পরে স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। এসময় প্রায় ২০জন আহত হয়।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেলস ও ভাই ভাই পরিবহন নামের যাত্রীবাহি দুইটি বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করে। হঠাৎ বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রাভেলস এর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা এক পথচারীকে চাপা দিয়ে বসত বাড়ির উপর পড়ে যায়। তারপর এলাকাবাসী আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু সহ আহত হয়েছেন বেশ কয়েকজন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

টাঙ্গাইল ভূঞাপুরে বাস দূর্ঘটনায় নিহত ১ আহত ২০

আপডেটের সময়: ০৭:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪