Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ২ কারারক্ষী সাময়িক বরখাস্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৬ সময় দেখুন
print news

মোঃআমানুজ্জামান (আমান),লালমনিরহাট: ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দিদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার অভিযোগ ২ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দিদের স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সাময়িক বরখাস্তকৃত দুজন হলেন- সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ইসলাম ও কারারক্ষী আব্দুর রহিম। ভিডিওতে দেখা গেছে, কারারক্ষী রহিম প্রথমে এক বন্দির স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাকে দেখা করানোর আশ্বাস দেন। তারপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল এসে রহিমের সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের জন্য ৪০০ টাকা নেওয়া হয়। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঠাকুরগাঁও জেলা কারাগারের পক্ষ থেকে অভিযুক্ত ২ কারারক্ষী আমিনুল ও রহিমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করছেন, সরকারি কারাগারে বন্দিদের স্বজনদের কাছ থেকে ঘুষ নেওয়া চরম অনিয়ম। এটি অবিলম্বে বন্ধ করা উচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, এই অনিয়ম নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই টাকা ছাড়া কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা করা সম্ভব নয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা এ বিষয়ে বলেন, ভিডিওর বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি এবং বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ২ কারারক্ষী সাময়িক বরখাস্ত

আপডেটের সময়: ০৩:২৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫