Dhaka ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নওগাঁয় সংবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ এসি ল্যান্ডের গাড়িচালক সহ গ্রেফতার

print news

মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দা উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসি ল্যান্ডের গাড়িচালকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছোটবেলালদহ গ্রামের রফিকুল ইসলাম সোহাগ (২৯), বড়পই গ্রামের আশরাফুল ইসলাম সুইট (২৯), বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার আসাদুজ্জামান মুন্না (২৯) ও বিজয়পুর মধ্যপাড়া গ্রামের নাসির উদ্দিন (২৯)। নাসির উদ্দিন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক হিসেবে মাস্টাররোলে কর্মরত ছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী পেশায় পিকআপচালক। ঈদ উপলক্ষে তাঁদের একমাত্র কন্যাসন্তানকে বাবার বাড়িতে রেখে আসেন ওই নারী। গতকাল রাত সাড়ে ৭টার দিকে স্বামী পিকআপ নিয়ে বের হলে তিনি বাসায় একা ছিলেন।
ভুক্তভোগীর অভিযোগ, রাত সাড়ে ১০টার দিকে স্বামীর পূর্বপরিচিত স্বাধীন নামে এক ব্যক্তি দরজায় এসে ডাকাডাকি করেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ছয়-সাতজন যুবক বাসায় ঢুকে তাঁকে জোর করে ধরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে চারজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনুসর রহমান বলেন, ভুক্তভোগী নারী পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
গ্রেপ্তার চার আসামিকে আজ সোমবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নওগাঁয় সংবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ এসি ল্যান্ডের গাড়িচালক সহ গ্রেফতার

আপডেটের সময়: ০৭:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫