Dhaka ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নবীগঞ্জের ইনাতগঞ্জ কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত অধ্যক্ষ ও শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ৭২ ঘন্টার আল্টিমেটাম

print news

হবিগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে কলেজের অধ্যক্ষ সঞ্জিত সেন ও শিক্ষক নাজমুল হুদার অপসারণের দাবিতে কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা ব্যানার ফেষ্টুন সহকারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

গতকাল রবিবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে কলেজের সকল ছাত্র- ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালীন শিক্ষার্থীরা বলেন,কলেজের অধ্যক্ষ সঞ্জিত সেন যোগদান করার পর থেকে বিভিন্ন অনিয়,শিক্ষার্থী,অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ আর্থিক অনিয়ম করে আসছেন। শিক্ষার্থীদের সুবিধায় তার কোন তদারকি নেই। তারা বলেন,সম্প্রতি অধ্যক্ষ সঞ্জিত সেনের যোগ সাজসে শিক্ষক নাজমুল হুদা  কলেজের দ্বাদশ শ্রেণির ৪ শিক্ষার্থীর ২০২২-২৩ অর্থ বছরে আসা ২৩ হাজার ২ শত  উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন। শিক্ষক নাজমুল হুদা নিজের মোবাইল নাম্বার ও তার ভাই পিয়াস আহমেদের নাম্বারে উপবৃত্তির টাকা ঢুকে। সেই টাকা তারা হাতিয়ে নেন। কিন্ত নির্বিকার থাকেন অধ্যক্ষ। থাকেন ধরাছোয়ার বাইরে।এভাবে তারা বিগত ১০ বছর ধরে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করে আসছেন। এ ধরনের দুর্নীতিবাজ শিক্ষক কলেজে থাকার কোন অধিকার নাই। মানববন্ধনে শিক্ষার্থীরা অধ্যক্ষ সঞ্জিত সেন ও শিক্ষক নাজমুল হুদার  ৭২ ঘন্টার মধ্যে অপসারণ করার দাবি জানিয়ে আল্টিমেটাম দেন। অন্যতায় কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে। 

খবর পেয়ে কলেজে ছুটে যান, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন,গভর্নিংবডির সদস্য তহির উদ্দিন,আব্দুস শহীদ,মাহমুদ বখত,সাবেক সদস্য আফিল উদ্দিন,জসিম উদ্দিন,ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমুজিবুর রহমান,মহসিন আহমেদ,আব্দুস সালাম প্রমূখ। 

নেতৃবৃন্দ আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবি নিয়ে তাৎক্ষণিক শিক্ষকদের সাথে আলোচনায় বসেন। 

আলোচনা সভায় গভর্নিংবডির সভাপতি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের সাথে আলাপ করে ৭২ ঘন্টার মধ্যে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেয়ার আশ্বাস প্রদান করলে মানবন্ধন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নবীগঞ্জের ইনাতগঞ্জ কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত অধ্যক্ষ ও শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ৭২ ঘন্টার আল্টিমেটাম

আপডেটের সময়: ০৭:১৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪