Dhaka ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়ছল গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ১৯৯ সময় দেখুন
print news

মোঃ আমিনুল হক,নবীগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়ছল তালুকদার (৩৮) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সামনে অভিযান চালিয়ে শাহ ফয়ছল তালুকদারকে গ্রেফতার করা হয়।

শাহ ফয়ছল তালুকদার নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের শিরু মিয়ার ছেলে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়- গত ১৮ ফেব্রুয়ারী সারাদেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ । ওইদিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় পরদিন (১৯ ফেব্রুয়ারী) গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

পুলিশের দাবী- নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে শাহ ফয়ছল তালুকদারের সম্পৃক্ততা পায় পুলিশ।বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস আই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সামনে অভিযান চালিয়ে শাহ ফয়ছল তালুকদারকে গ্রেফতার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়ছল গ্রেফতার

আপডেটের সময়: ০৭:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫