Dhaka ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নাটোরের লালপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়ায় এলাকায় নানা আলোচনা চলছে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ২০৫ সময় দেখুন
print news

মোঃ শিহাব উদ্দিন টোকন,
লালপুর (নাটোর) প্রতিনিধি: বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও লালপুর ডিগ্রি কলেজের দেয়ালে এমন চিত্র দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে কেউ বা কারা এ কাজ করেছে।

গ্রাফিতি আঁকার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা জানান, তাদের প্রতিবাদী শিল্পকর্ম নষ্ট করা হয়েছে। তারা বলেন, “রাতে অপশক্তিরা আমাদের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লিখে দিয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট স্থগিত করেছেন, এটা আমাদের বিষয় নয়। কিন্তু কেন আমাদের দেয়ালে আঁকা প্রতিবাদের ভাষাকে ধ্বংস করা হলো?”

শিক্ষার্থীরা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন দেয়ালে প্রতিবাদী চিত্র আঁকা হয়। এসব চিত্রে শেখ হাসিনা ও আওয়ামী বিরোধিতার পাশাপাশি দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরা হয়। তবে আজ সকালে তারা দেখতে পান, তাদের আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন, “তারা গ্রাফিতির ওপর জয় বাংলা না লিখে অন্য কোথাও লিখতে পারতেন। কেন আমাদের চেতনার ওপর আঘাত করছে? যারা এ কাজ করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না, এটা তারই প্রমাণ।”

এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষার্থী জিহাদ।

এদিকে লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে দেয়ালে ‘জয় বাংলা’ লিখেছে। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। এমন কিছু করার চেষ্টা করলে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না।”

এ বিষয়ে জানতে লালপুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান রাজুকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নাটোরের লালপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়ায় এলাকায় নানা আলোচনা চলছে

আপডেটের সময়: ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫