Dhaka ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নিজের শখ মেটাতে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন জার্মান প্রবাসী ফয়সাল 

print news

ইমাম হোসাইন,কুমিল্লা:পরিবারকে খুশি করতে এবং নিজের শখ মেটাতে  হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরেছেন কুমিল্লার তিতাস উপজেলার এক প্রবাসী। বৃহস্পতিবার (৯ মে) সকালে জার্মান থেকে বিমানে করে হযরত শাহজালাল বিমানবন্দরে নামলেন ফয়সাল আহমেদ। এবার তার বাড়ি ফেরার গল্পটি সিনেমার মতোই। শতশত উৎসুক মানুষ ভিড় জমায় হেলিকপ্টার ও তাকে দেখার জন্য। গ্রামের চারপাশে ফসলি মাঠ। সবুজ সমারোহের মাঝখানে তৈরি হেলিপ্যাড। এমন দৃশ্য কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কানাই নগর গ্রামে। আকাশে ভেসে বেড়ায় হেলিকপ্টারের শব্দ। উৎসুক নারী পুরুষ ও শিশুরা তাকিয়ে আকাশের দিকে। দুপুর ১টার দিকে হেলিকপ্টারে চড়ে উপজেলার কানাই নগর গ্রামের পশ্চিম পাড়ার এক ফসলি জমির মাঠে নামেন প্রবাসী ফয়সাল আহমেদ। 

এসময় প্রবাসী ফয়সালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য ও গ্রামবাসী। মো: ফয়সাল আহমেদ ওই গ্রামের মো: রিপন আহমেদ বক্তারের ছেলে। ফয়সাল আহমেদ এই গ্রামের জার্মান প্রবাসী। 

স্থানীয়রা জানান, প্রায় ৪ বছর আগে ফয়াসাল আহমেদ এর পরিবারে সচ্ছলতা ফেরাতে জার্মান পাড়ি জমান।এর আগে কয়েকবার বাড়িতেও এসেছেন তিনি। কিন্তু নিজের শখ ছিল একদিন হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরবেন। সেই শখ পূরণে এবার তিনি এলেন হেলিকপ্টার চড়ে। এ সময় তাদের দেখতে শতশত মানুষ ভিড় করেন। জার্মান প্রবাসী ফয়সালকে দেখতে আসা মো. নূরল ইসলাম বলেন, ফয়সাল  খুব ভালো ছেলে। গ্রামের কারও বিপদ আপদে তাকে শরণাপন্ন হলে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেন। 

প্রবাসী ফয়সাল আহমেদ বলেন,আমি দীর্ঘদিন জার্মান আছি। সেখানে ব্যবসা বানিজ্য করছি। আমার বাবা-মা’কে খুশি করতে ও নিজের শখ মেটাতে এবং গ্রামের মানুষ ও আমার শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিতে আমি ব্যতিক্রমভাবে বাড়ি ফিরি। নিজের শখ পূরণের পাশাপাশি আমি আমার সাধ্য মোতাবেক ধর্মীয় প্রতিষ্ঠান ও এলাকার মানুষের পাশে থাকি। সার্বিক সহযোগিতা করি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নিজের শখ মেটাতে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন জার্মান প্রবাসী ফয়সাল 

আপডেটের সময়: ০৮:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪