Dhaka ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরনে মুদি দোকানীকে ৩ মাসের কারাদন্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ২১৭ সময় দেখুন
print news

মো: মাসুদ রানা,কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় সরকারী রাস্তা দখল করে ফ্রিজ রাখা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করায় জাফর মৃধা (৪৫) নামের এক মুদি দোকানীকে ২ মাস ২৮ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় বসে এ কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ। কারাদন্ড প্রাপ্ত জাফর কুয়াকাটা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ বলেন, ১৫ নভেম্বর রাসমেলা উপলক্ষে প্রায় ৩ লাখ মানুষের সমাগম ঘটবে। তাই কুয়াকাটার শৃঙ্খলা ফেরাতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই দোকানী সড়ক দখল করে ফ্রিজ রাখলে তাকে ফ্রিজ সরাতে বলা হয়। তিনি ফ্রিজ না সরিয়ে উল্টো ভ্রাম্যমান আদালতের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করেন। এ কারনে তাকে কারাদন্ড প্রদান করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরনে মুদি দোকানীকে ৩ মাসের কারাদন্ড

আপডেটের সময়: ১০:৩৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪