
মোঃ রফিকুল ইসলাম,স্টাফ রিপোর্টার:নরাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে ইঁদুর মারা ঔষধ খেয়ে মোছা:আকলিমা খাতুন(১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের আলাল মন্ডলের মেয়ে। বড় দুই ভাইয়ের একমাত্র আদরের ছোট বোন মোছা:আকলিমা হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়ী শাখার দশম শ্রেণীর একজন ছাত্রী ছিলেন। মেয়েটির প্রতিবেশী হাওয়ায় পারিবারিক বরাত দিয়ে পাংশা সরকারি জজ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ নজিবুল্লাহ জানান, গত সোমবার ১১-১১-২০২৪ মেয়েটি নির্বাচনী পরীক্ষার শেষ করে এবং অতিরিক্ত ফোন আসক্তির কারণে তার সর্বশেষ বিষয়ভিত্তিক পরীক্ষাটি ভালো না হওয়ায় মায়ের শাসনের জের ধরে মেয়েটি অভিমান করে এবং রোজ ১২-১১-২০২৪ রাত ১টায় নিজ বাড়িতে সবার অলক্ষে বিষ পান করে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝার পর তাৎক্ষণিকভাবে তাকে পাংশা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে এবং কর্তব্যরত ডাক্তার কিছুক্ষণ পর তাকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি পুলিশ বাদী কেস হয় এবং লাশটি মঙ্গলবার ময়নাতদন্তের জন্য রাজবাড়ি মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 










