
আব্দুল মাবুদ,রংপুর: বাংলাদেশ আমার অহংকার,
এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গত ০৭/০৮/২০২৪ তারিখে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা এলাকায় ভিকটিম মোছাঃ শাহীনা আক্তারকে ভোগ দখলীয় সম্পত্তির জের ধরে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটে। প্রধান আসামী মোঃ কাজিমুল (৪৮) এবং ভিকটিমের মধ্যে বাটোয়ারা ভোগ দখলীয় সম্পত্তি নিয়ে পূর্ব হতে বিরোধ চলে। গত
০৭/০৮/২০২৪ তারিখে বাদীর মামা মোঃ হায়দার আলী তাদের ভোগ দখলীয় জমিতে চাষাবাদের উদ্দেশ্যে গেলে প্রধান আসামী এবং অন্যান্য আসামীগণ
জমিতে কাজ করতে বাধা সৃষ্টি করে। এ সময়ে বাদী ও ভিকটিম সহ আরো কয়েকজন উপস্থিত হলে ধৃত আসামীসহ অন্যান্য আসামীগণ বাদী ও ভিকটিমকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে।
এক পর্যায়ে ভিকটিম মোসাঃ শাহিনা আক্তার (৩৩) এর মাথায় ধৃত আসামীর হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে স্বজোরে আঘাত করলে ভিকটিম মাটিতে লুটিয়ে পরে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের ভাই মোঃ নয়ন হোসেন পীরগঞ্জ থানায় মোঃ কাজিমুল কে প্রধান আসামী করে মোট ০৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, রংপুর, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ০৫/১১/২০২৪
তারিখে আনুমানিক সকাল ০৬.১০ ঘটিকায় রংপুর জেলার বদরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী মোঃ কাজিমুল (৪৮), পিতা- আব্দুল জলিল এবং ৫নং আসামী মোছাঃ মর্জিনা বেগম (৪০), স্বামী- মোঃ কাজিমুল, উভয় সাং- সেনুয়া বাজার, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁওদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদকের নাম 










