
আব্দুল মাবুদ,রংপুর: ‘বাংলাদেশ আমার অহংকার’
এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন
হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গত ২৬ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক সময় ৫.০০ঘটিকায়,
ট্রাক নিয়ে ৩০০ ফিট হতে কুড়াতলী রাস্তায় বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে যাবার সময় কুড়াতলী এলাকায়
বাংলাদেশ পুলিশের একটি গাড়ির পিছনদিকে ধাক্কা দিলে গাড়ির ড্রাইভার কনস্টেবল মোঃ রায়হান সরকার ও কনস্টেবল মোঃ লিয়াকত আলীদ্বয় গুরুতর জখম প্রাপ্ত হন।
তাৎক্ষনিকাভাবে ডিউটিরত পুলিশ কর্মকর্তা উক্ত কনস্টেবলদ্বয়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে
২৬/১০/২৪ তারিখ আনুমানিক রাত ০১.০০ ঘটিকার সময় ড্রাইভার কনস্টেবল মোঃ রায়হান সরকারকে মৃত ঘোষনা করেন।
পরবর্তীতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা নিজে বাদী হয়ে খিলক্ষেত থানায় অজ্ঞাতনামা ট্রাক চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তদন্তে উক্ত সময়ে ট্রাকচালক হিসেবে মো: রিপন এর নাম পাওয়া যায়।
এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি এর একটি আভিযানিক দল গত
০৫ নভেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ২.০ ঘটিকায় রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন গজঘন্টা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের জয়দেব কাগজিপাড়ায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রিপন মিয়া (২২) পিতা মৃত নুরুজ্জামান, সাং-উজিত ধরনীবাড়ী, থানা- গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করে।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদকের নাম 










