Dhaka ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ায় ডিবির অভিযানে সাংবাদিক মারপিট ও লাঞ্চিতের অভিযোগে কিশোর গ্যাং এর ৬ সদস্য গ্রেফতার

print news

মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: জেলা গোয়েন্দা শাখা, বগুড়া’র বিশেষ অভিযানে দুইজন সাংবাদিকসহ তিনজনকে মারপিট ও লাঞ্চিতের ঘটনায় মূল অভিযুক্তসহ কিশোর গ্যাংয়ের ৬ জন সদস্য ও ২ টি বার্মিজ চাকুসহ আটক। ৬ এপ্রিল বেলা অনুমান সাড়ে ৩ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন জলেশ্বরীতলা এলাকাস্থ জেলখানা মোড়ে অবস্থিত ফ্রেস জুস বারের সামনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট  আসাফুদৌলা নিয়ন ও তাঁদের সঙ্গে থাকা তৌফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে কতিপয় আসামীগণ বেধড়ক মারপিট ও লাঞ্চিত করে।
এ সংক্রান্তে তাৎক্ষণিক বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি বগুড়া মোঃ ইকবাল বাহার এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার দিন ৬ এপ্রিল রাত্রি ১১.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী এলাকা হইতে উক্ত ঘটনার মূল অভিযুক্ত মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২২), পিতা-মোঃ আব্দুল মতিন, সাং-গন্ডগ্রাম দক্ষিণপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অন্যান্য সহোযোগী আসামী ২। মোঃ হাবিবুর রহমান রকি (২৫), পিতা-মোঃ বেলাল হোসেন, সাং-গন্ডগ্রাম উত্তর পাড়া, ৩। মোঃ তারিকুল ইসলাম (২২), পিতা-মোঃ হারুনুর রশিদ, সাং-গন্ডগ্রাম নতুন পাড়া, ৪। মোঃ জিসান খান (২১), পিতা-মোঃ জিন্নাহ খান, সাং-গন্ডগ্রাম নতুনপাড়া, ৫। মোঃ জিহাদ (২০), পিতা-মৃত মিলন হোসেন, সাং-গন্ডগ্রাম সারিয়াকান্দি পাড়া সর্ব থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, ৬। মোঃ টুটুল (২০), পিতা-মোঃ আনারুল সরকার, সাং-মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলা, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া আটক করা হয়। আটককৃত আসামীদের হেফাজত হইতে ২টি  বার্মিজ চাকু, ২টি মোটর সাইকেল, ৩ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২২), এর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, মাদকসহ  ২টি মামলা এবং ধৃত আসামী মোঃ হাবিবুর রহমান রকি (২৫), এর বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যা চেষ্টা, মাদক আইনে সর্বমোট ৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মারপিটের ঘটনায় বগুড়া সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ঘটনার সহিত জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ায় ডিবির অভিযানে সাংবাদিক মারপিট ও লাঞ্চিতের অভিযোগে কিশোর গ্যাং এর ৬ সদস্য গ্রেফতার

আপডেটের সময়: ১০:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫