Dhaka ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ায় মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ স্ত্রী নিহত স্বামী আহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৩৬ সময় দেখুন
print news

মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় ট্রাকের টাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত এবং স্বামী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ (০৩-০২-২৫) সোমবার রাত্রি আনুমানিক ৯ টার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিলার নাম রেহেনা বেগম (৩০) এবং আহত হলেন সবুজ সরকার (৩৫)। তারা উভয়েই সম্পর্কে স্বামী ও স্ত্রী। তাদের বাড়ি বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের দশটিকা দক্ষিণপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও আত্মীয় স্বজন সুত্রে জানা যায়, নিহত রেহেনা বেগমের চাচীর জানাজা শেষে স্বামী স্ত্রী মোটরসাইকেল যোগে তাদের বাড়িতে ফিরছিল। এসময় তারা টিএমএসএস পাম্পে মোটরসাইকেলে তেল তুলে বাড়ির দিকে ইউটার্ন নেওয়ার সময় হিলি থেকে আসা চালবাহী ট্রাক এসে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়৷ এসময় ঘটনাস্থলেই স্ত্রী রেহানা মারা যায় ও তার স্বামী সবুজ আহত হয়৷ পরে স্থানীয় এলাকাবাসী ঘাতক ট্রাক সহ ট্রাকচালক ও হেলপারকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত সোলেমান আলীর পুত্র ট্রাকচালক হারুন মিয়া (৪২) ও চালকের সহযোগী একই গ্রামের শহিদুল ইসলাম এর পুত্র সোহান মিয়া (১৫) (আইনের সাথে সংঘাতে জড়িত শিশু)।

এব্যাপারে কুন্দারহাট হাইওয়ে থানার (ওসি) মোঃ মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা জানিয়ে বলেন, ঘাতক ট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ায় মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ স্ত্রী নিহত স্বামী আহত

আপডেটের সময়: ০৯:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫