Dhaka ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ায় সাবেক এমপি মোশারফের স্বাক্ষর জাল করায় আওয়ামী ’লীগ নেতা কারাগারে

print news

হারুন অর রশিদ,বগুড়া:বগুড়ায় কাহালু নন্দীগ্রামের বিএনপির সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের স্বাক্ষর ও সীল জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা তারেক হোসেনকে (৩৮) কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। তারেক নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইসলামপুর ভূস্কুর এলাকার আবুল হোসেনের ছেলে।

সোমবার বগুড়ার নন্দীগ্রাম থানা আমলী আদালতে মামলার শুনানিকালে কাগজপত্র ও সিআইডির প্রতিবেদন পর্যালোচনা করে ওই আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক মোছা: সঞ্চিতা ইসলাম।

বাদীপক্ষের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট ওমর ফারুক-১ জানান, মামলাটি বিচারের জন্য জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। ২০২২ সালে বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেনের পিএস ও বর্তমান উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে তারেক হোসেনকে আসামী করে আদালতে মামলা (১৬৫সি/২২নন্দী:) দায়ের করেন। আইনজীবি জানান, সোমবার আসামী পক্ষের দুইজন আইনজীবির উপস্থিতিতে দুই ঘন্টা শুনানি হয়। বিচারক কাগজপত্র ও সিআইডির প্রতিবেদন পর্যালোচনা করে আসামী তারেক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন নিউইয়র্ক থাকাকালে তার স্বাক্ষর ও সীল ফটোশপে স্ক্যান করে জালিয়াতি করেন আওয়ামী লীগ নেতা তারেক। প্রতারণা করে নন্দীগ্রাম উপজেলার ইসলামপুর ভূস্কুর সিদ্দিকীয়া সিনিয়র আলীম মাদ্রাসার সভাপতি নিয়োগের ভুয়া সুপারিশের প্রত্যয়ন তৈরী করে। মাদ্রাসার সভাপতি সেজে মিটিং করাসহ নিয়োগপত্রে স্বাক্ষর ও সীল জাল করে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ায় সাবেক এমপি মোশারফের স্বাক্ষর জাল করায় আওয়ামী ’লীগ নেতা কারাগারে

আপডেটের সময়: ০১:২১:২২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪