
মোঃ হারুন অর রশিদ,বগুড়া জেলা প্রতিনিধি: শনিবার দিবাগত রাতে বগুড়ার কাহালু থানার মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামের নিজ বাড়ি থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী খোকন প্রামানিক (৩০) কে গ্রেফতার করেছেন। পৃথক অভিযানে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম থেকে ১ গ্রাম হেরোইন সহ দিপালী বেগম (৩৪) কে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত খোকন প্রামানিক উপজেলার শিকড় গ্রামের হোসেন আলীর পুত্র।
দিপালী বেগম উপজেলার দেওগ্রাম মোল্লাপাড়ার ফুয়াদ মাহমুদ মোল্লার স্ত্রী।
থানা পুলিশ তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করে আদালতে প্রেরণ করেছেন।
প্রতিবেদকের নাম 










