Dhaka ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ার কাহালুতে ফোন করে বাসায় ডেকে নিয়ে ব্যাপক নির্যাতনের পর হত্যার ঘটনা ধামা চাপা দিতে খাওয়ানো হয় গ্যাস ট্যাবলেট

print news

মোঃ হারুন অর রশিদ,বগুড়া জেলা প্রতিনিধি: গতকাল সোমবার বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর কাজিপাড়া শাখার সহ সভাপতি ও বগুড়া জেলা শাখার সদস্য জাহিদুল ইসলামকে অন ডিউটি অবস্থায় কাহালু থানার এস আই বেলাল ও কালাই ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নাসিরের বাসায় ফোন করে ডেকে নিয়ে মারপিট করে ১ লক্ষ টাকা নগদ নেয় ও সাদা ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়।
ঘটনার অনুসন্ধানে ও জাহিদুলের ছোট ছেলে পারভেজের কাছ থেকে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে জানা যায়, মৃত জাহিদুল ইসলাম তার ২য় স্ত্রী আখি খাতুনকে নিয়ে বগুড়া গোদারপাড়ার একটি বাসায় ভাড়া থাকতেন।মাঝে মাঝে জাহিদুলের বগুড়ার বাসায় যাতায়াত করতেন নাসির। যাতায়াতের এক পর্যায়ে আখির সাথে পরকীয়ার জড়ান নাসির উদ্দীন। ঈদের ১সপ্তাহ আগে জাহিদুল কে তালাক দিয়ে নাসির কে বিয়ে করে আখি। এই বিষয় নিয়ে নাসিরের সাথে জাহিদুলের দ্বন্দ চলছিল। গতকাল ঈদের নামাযের পরে জাহিদুল কে মোবাইলে কল দিয়ে নাসির আপোষ এর কথা বলে ডেকে নেয় তার বাড়িতে।নাসিরের বাড়িতে জাহিদুল দেখা করতে গেলে আগের থেকেই নাসিরের ঘরে ওত পেতে থাকা নাসির সহ তার লোকজন এলোপাথারি ভাবে লোহার রড় দিয়ে পিটাতে থাকে জাহিদুলকে।মারপিটের এক পর্যায়ে জাহিদুল দূর্বল হয়ে পড়লে নাসির কাহালু থানার এসআই বেলাল কে কল দিয়ে জরুরী ভিত্তিতে নাসিরের বাড়িতে আসতে বলা হয়। তখনেএসআই বেলাল তার উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়ায় নাসিরের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে ঘটনা শোনার পরে এসআই বেলাল বেশ কয়েকটি চড় থাপ্পড় মারে জাহিদুলকে। এরপর ৩০০টাকার সাদা স্ট্যাম্পে এসআই বেলাল ও নাসির স্বাক্ষর নেন এবং জাহিদুলের কাছে থাকা নগদ ১ লক্ষ টাকা নেন এবং জাহিদুলকে বাড়িতে ফিরে গিয়ে আরো ৩ লক্ষ টাকা নাসিরকে দিতে জাহিদুলকে চাপ দেন এসআই বেলাল ও নাসির।
এরপর মোটরসাইকেল যোগে বাড়ি ফিরে বাড়ির উঠানে পড়ে যান জাহিদুল। তার পড়ে যাওয়ায় ঘর থেকে ছুটে বের হয়ে আসেন স্ত্রীপলি বেগম ও বড় ছেলে জাহাঙ্গীর আলম পলাশ । স্ত্রী ও ছেলেকে কাছে পেয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন জাহিদুল, বলতে থাকেন নাসির ও এসআই বেলাল তাকে রড দিয়ে মেরেছে।বাঁ হাতের পেশীতে বার্মিজ ছুরি দিয়ে কোপ দিয়েছে।এছাড়াও তারা জোর করে মুখে গ্যাসের ট্যাবলেট ঢুকিয়ে দিয়েছে।
জাহিদুলের কথা শুনে তৎক্ষনাৎ বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান স্ত্রী, সন্তান ও বড় ভাই। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন ও বিষ পেট থেকে বের করার চেষ্টা করেন। কিন্তু জাহিদুলের অবস্থা আরো খারাপ হতে থাকে। এরপর সন্ধ্যা ৬টার সময় শমিজেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জাহিদুল।এরপর লাশ ময়না তদন্ত শেষে আজ দুপুর ২টার সময় জাহিদুলের পরিবারের কাছে জাহিদুলের লাশটি হস্তান্তর করা হয়।
এদিকে ঘটনা বেগতিক দেখে ও ঘটনা জানাজানি হওয়ায় সটকে পড়েন নাসির ও আখি আক্তার। এই বিষয়টি বগুড়ার আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডল জানতে পারলে তিনি কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নানের সাথে যোগাযোগ করলে ওসি আব্দুল হান্নান তৎক্ষনাৎ বগুড়ার পুলিশ সুপার কে বিষয়টি অবগত করেন এবং এসপির নির্দেশে এসআই বেলাল কে কাহালু থানা থেকে অপসারণ করা হয় এবং বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
এদিকে এসআই বেলাল, নাসির ও আখির বিচারের দাবিতে ফুসে উঠেছে শেখাহারের তেলিপাড়া গ্রামের মানুষ। তারা হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দোষিদের ফাঁসির দাবি করেন।

এই বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নানের সাথে মুঠোফনে যোগাযোগ করলে উত্ত ঘটনার সাথে জড়িত এস আই বেলাল কে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানায়।এছাড়াও পরিবারের সাথে আলোচনা করে তারা মামলা দিলে মামলা নেওয়া হবে এবং দোষিদের দ্রুত গ্রেফতারে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ার কাহালুতে ফোন করে বাসায় ডেকে নিয়ে ব্যাপক নির্যাতনের পর হত্যার ঘটনা ধামা চাপা দিতে খাওয়ানো হয় গ্যাস ট্যাবলেট

আপডেটের সময়: ০৭:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫