
মোঃ হারুন অর রশিদ,
কাহালু (বগুড়া) প্রতিনিধি: “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলার সমবায় বিভাগ এবং সমবায়ীদের উদ্যোগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস/২৪ইং উপলক্ষ্যে এক র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় । র্যালীর পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহি অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) রেবেকা সুলতানা ডলি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, কাহালু থানার এস আই অমিনুল ইসলাম, কাহালু পোনামাছ উৎপাদনকারী মৎস্য সমবায় সমিতির লিঃ এর সভাপতি আব্দুর রাজ্জাক, সমবায় অফিসের পরিদর্শক গোলাম মোস্তফা, সমবায়ী আব্দুল আলীম, ইদ্রিস আলী, আব্দুল লতিফ (শিশির), আরিফুল ইসলাম সহ বিভিন্ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি/সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রতিবেদকের নাম 










