
মোঃ হারুন অর রশিদ,
বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলাধীন দুর্গাপুর টু তালোড়া রোড এবং দেওগ্রাম টু তালোড়া রোডের ত্রিমুখী সংযোগ স্থল পাতানজো গ্রামের তিনমাথা । এ যেন এক মরণ ফাঁদ।
চলতি জানুয়ারি মাসেই একই জায়গায় তিন তিনবার আলুভর্তি ট্রাক এক্সিডেন্ট ভীষণ উদ্বেগের বিষয়! তাছাড়া গত বছরও ওই একই জায়গায় চিটালালি (গো-খাদ্য)বোঝায় ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছিলো। গত রমজানে ট্রাকচাপায় শামসুদ্দিন নামের একজন গ্রামবাসীর মৃত্যু হয়।
জনৈক মুদী দোকানী রুবেলের দোকানঘরসহ অন্যান্য স্থাপনা এবার দিয়ে চারবার হলো দুর্ঘটনাকবলিত ট্রাকের ধাক্কায় গুড়িয়ে যায়। সর্বশেষ গত ২৯ জানুয়ারি গভীর রাতে একটি আলুভর্তি ট্রাক ওই একই স্থানে দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং দোকানঘরটি ভেঙ্গেচুরে মালামাল নষ্ট হয়ে যায়। এর আগে গত ২২ শে জানুয়ারি রাতের বেলায় আলুভর্তি ট্রাক উল্টে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বারবার ব্যবসায়ীদের গুনতে হয় মোটা অংকের ক্ষতিপূরণ। এদিকে মালামালের ক্ষতি তো আছেই। তাছাড়া । এমনটা চলতে থাকলে যেকোনো মুহূর্তে আরো বড়ধরণের ক্ষতিসহ প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী। এমন দুর্ঘটনা বারবার ঘটায় এ নিয়ে এলাকায় ব্যাপক কানা-ঘষা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জায়গাটি তিন মাথার সমাহার হওয়া ও কোনো ধরণের রোডআইল্যান্ড বা গতিনিয়ন্ত্রক ব্রেকার না থাকাকে দুর্ঘটনার কারণ হিসেবেও মনে করছেন অনেকে। দুর্ঘটনা রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট সড়ক ও জনপদ বিভাগসহ প্রশাসনের আশুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
প্রতিবেদকের নাম 










