Dhaka ০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ার শাজাহানপুরে কুখ্যাত সন্ত্রাসী সাগরসহ দু’জনকে কুপিয়ে হত্যা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৪৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩৫ সময় দেখুন
print news

মোঃ হারুন অর রশিদ,বগুড়া প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুরে কুখ্যাত সন্ত্রাসী সাগর তালুকদার ওরফে টোকাই সাগরসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের ছোট মন্ডলপাড়ায় এ হত্যার ঘটনা ঘটে। তবে ঘটনার পরপরই পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত সাগর আশেকপুর ইউনিয়নের হাটখোলা পাড়া গ্রামের গোলাম তালুকদারে ছেলে। স্বপন মিয়া একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। নিহত সাগরের নামে হত্যাসহ ১৭টিরও অধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

সাগর তালুকদার ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। ২৫/৩০জন সদস্য নিয়ে গঠন করে সন্ত্রাসী বাহিনী। যা সাগর বাহিনী নামে পরিচিতি লাভ করে। আওয়ামী লীগ সরকারের সুদীর্ঘ ১৫ বছর সাধারণ মানুষ, ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজি করে। কেউ চাঁদা না দিলে মারপিট এমনকি হত্যা পর্যন্ত করেছে। সাগরের নামে থানায় ৩টি হত্যাসহ ১৭টিরও বেশি মামলা রয়েছে। সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হয়ে আসে সাগর তালুকদার। আওয়ামী সরকারের পতনের পর থেকে তার সন্ত্রাসী কার্যক্রম থেমে ছিল না। এলাকার পূর্বের ন্যায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল। এ কারণে এলাকাবাসী অতিষ্ট ছিল।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর সাগর,স্বপন ও মুক্তার একটি মোটরসাইকেল যোগে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ছোট মন্ডলপাড়া গ্রামের রাস্তায় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদেরকে এলোপাথারী কুপিয়ে ফেলে রেখে যায়।

সরেজমিনে দেখা যায়, গ্রামের রাস্তায় ডোবার পাশে সাগরের মরদেহ এবং গফুরের বাড়ির উঠানে স্বপনের মরদেহ পড়ে আছে। রাস্তায় আরো একটি হাতের কব্জি পড়ে থাকতে দেখা যায়। পুলিশের ধারণা সাগরের সাথে থাকা মুক্তার নামের ওই যুবকের হাতের কব্জি হতে পারে। তবে ওই যুবক কোথায় চিকিৎসা নিচ্ছেন তা এখনও জানা যায়নি।

নিহত সাগরের বাবা গোলাম মোস্তফা তালুকদার বলেন, বিকালে পুকুরে চাষের মাছ দেখার জন্য গিয়েছিল সাগর। ফেরার পথে কে বা কারা আমার ছেলেসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে। আমার ছেলের সাথে কয়েকজনের শত্রুতা ছিল। আমি এই হত্যাকান্ডের বিচার চাই।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, নিহত সাগর এই এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে ১৭টিরও অধিক মামলা ছিল। যেহেতু সাগরের নামে একাধিক মামলা ছিল তাই আমরা ধারণা করছি পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা সাগর ও তার সহযোগী স্বপনকে কুপিয়ে হত্যা করেছে। তিনি আরও বলেন, পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ার শাজাহানপুরে কুখ্যাত সন্ত্রাসী সাগরসহ দু’জনকে কুপিয়ে হত্যা

আপডেটের সময়: ০১:৪৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪