Dhaka ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে সেচ মেশিনে আগুন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ২২৩ সময় দেখুন
print news

মেহেদি হাসান পলাশ,স্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে সেচ মেশিনে আগুন লাগিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষ । এ ব্যাপারে শেরপুর থানা,উপজেলা নির্বাহী কর্মকরতা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুসুম্বী ইউনিয়নের উত্তর আমইন গ্রামে। এ ঘটনায় একই এলাকার আব্দুর রহমানের ছেলে মোস্তাফিজার রহমান বাদী হয়ে থানায় ৩ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলো উত্তর আমইন গামের মৃত রমজান আলীর ছেলে মো: আহাদ আলী (৫৫) ও মো: জামাল উদ্দিন (৫২) ও জামাল উদ্দিনের ছেলে দুলাল হোসেন(৩৮)। শেরপুর থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, একই এলাকার মো: আব্দুর রহমানের ছেলে মোস্তাফিজার রহমান উত্তর আমইন গামের বিল চড়া মাঠে বিদ্যুত চালিত অগভীর নলকূপের মাধ্যমে নিজের জমিসহ এই এলাকার বেশ কিছু কৃষকের জমিতে ভাড়ায় পানি সেচ পরিচালনা করে। এ সময় আহাদ আলী কিছু জমিতে পানি সেচ দিতে নিষেধ করে। জমির মালিকরা আহাদের সাথে টাকা নিয়ে বনিবনা না হওয়ায় তারা তার কাছ থেকে সেচ দিতে অস্বীকৃতি জানায়। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা নানাবিধ হুমকি ধামকা প্রদান করে মোস্তাফিজারকে। এরই ধারাবাহিকতায় ২৭ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে পূর্বপরিকল্পিত ভাবে মোস্তাফিজার রহমানের জমিতে থাকা অগভীর নলকূপের ঘরে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষরা। পরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় জমির সেচ গ্রাহক বাচ্চু মিয়া টের পেলে ডাক চিৎকার শুরু করে। মোস্তফিজারের পিতা আব্দুর রহমান লোক মারফত সংবাদ পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভায় । এ বিষয়ে সেচ গ্রাহক বাচ্চু, খায়রুল, জাহাঙ্গীর জানায়,আহাদের সাথে সেচের দাম নিয়ে বনিবনা না হওয়ায় আমরা মোস্তাফিজারের নলকূপ থেকে সেচ দিই। সে অনেক সময় সেচের টাকা বেশি দাবী করে এবং সময়মত জমিতে সেচ দেয় না ফলে ফসল নষ্ট হয়। বিষয়টি নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিকের সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যাবস্থা নেয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে সেচ মেশিনে আগুন

আপডেটের সময়: ০৩:৪৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫